বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিত

যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিত
যুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিত
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০২:০৫ অপরাহ্ন

বাংলাদেশসহ বিশ্বের সব দেশ থেকে অভিবাসন ভিসার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কনস্যুলার কর্মকর্তাদের জন্য ‘গভীর প্রশিক্ষণ’ আয়োজনের কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সব কনস্যুলার কর্মকর্তাকে একই মানদণ্ডে ভিসা আবেদনকারীদের মূল্যায়নের জন্য প্রস্তুত করা হচ্ছে।

দপ্তরটির ভাষ্য, ভিসা আবেদনকারীরা যেন মার্কিন আইন ও বিধিমালা অনুযায়ী সরকারি সুবিধার ওপর অতিরিক্ত নির্ভরশীল না হন, তা নিশ্চিত করাই এই নীতির অন্যতম লক্ষ্য।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসন নীতি কঠোর করার নানা উদ্যোগ নেয়ার মধ্যেই এ স্থগিতাদেশ এলো। এর আগে ভিসা ও গ্রিন কার্ডের ওপর নতুন বিধিনিষেধ এবং শরণার্থী পুনর্বাসন সীমিত করার উদ্যোগ নেয়া হয়েছে।

তবে কবে নাগাদ অভিবাসন ভিসার সাক্ষাৎকার আবার শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর। কর্মকর্তারা জানিয়েছেন, প্রশিক্ষণের কারণে ভিসা সেবার সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হবে।

যুবায়ের/.মি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।