শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞা

ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞা
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানার অভিযোগে ভারত ও পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযানকে কালো তালিকাভুক্ত করেছে ইরান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় রয়েছে ভারতভিত্তিক প্রতিষ্ঠানের মালিকানাধীন ও পরিচালিত বাল্ক ক্যারিয়ার ‘মাহা রুস। জাহাজটির বিরুদ্ধে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের নির্ধারিত প্রটোকল লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

তালিকায় পাকিস্তানের পতাকাবাহী ‘মারদান নামের একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারও রয়েছে। এছাড়া তালিকাভুক্ত বেশিরভাগ জাহাজ সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, মাল্টা ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত জাহাজও রয়েছে।

পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ বা পিজিএসএ জানিয়েছে, ইরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজ ভবিষ্যতে জরিমানা, জব্দ বা বাজেয়াপ্তের মতো শাস্তির মুখে পড়তে পারে।

এ ছাড়া কালো তালিকাভুক্ত কোনো জাহাজের সঙ্গে সহযোগিতা করলে সংশ্লিষ্ট অন্য জাহাজকেও তালিকায় যুক্ত করা হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।