বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০৭:৩৭ অপরাহ্ন

নেপাল-চীন সীমান্তের ভোতে কোশি ও ত্রিশূলী নদীর অববাহিকায় ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৩ জন।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত বাগমতী প্রদেশ পুলিশের হেটৌডা কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রাসুয়া সীমান্তবর্তী এলাকা থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে ভাটির দিকে একাধিক জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে রাসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান।

পুলিশ জানিয়েছে, বন্যায় ৩১ জনের মৃত্যু ও ৯৩ জন আহত হওয়ার পাশাপাশি দুর্গত এলাকা ও নদীর তীরে আটকে পড়া ৯৩ জনকে উদ্ধার করা হয়েছে।

নেপাল সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল পুলিশের সমন্বয়ে যৌথ উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের সন্ধানের পাশাপাশি আহতদের চিকিৎসা ও দুর্গতদের সহায়তায় কাজ করছেন উদ্ধারকর্মীরা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।