ইরান ও ওমান হরমুজ প্রণালির মধ্য দিয়ে ৭ মাইল প্রশস্ত একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে চুক্তিতে পৌঁছেছে। তবে এর অর্থ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া নয় বলে জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ইরানের টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন নৌপথের প্রবেশ ও বের হওয়ার অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্য দিয়ে যাবে। এটি আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে চালু করা হবে।
ঘারিবাবাদি জানান, স্থায়ী নৌপথ এবং ভবিষ্যতে হরমুজে জাহাজ চলাচলের ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ আরও আলোচনা করবে। এ আলোচনা ৩০ থেকে ৬০ দিন পর্যন্ত চলতে পারে।
তিনি দাবি করেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং এর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মাইন অপসারণের খবরও অস্বীকার করেন তিনি।
ঘারিবাবাদি সতর্ক করে বলেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজ হরমুজ এলাকায় প্রবেশ করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও জানান, যুদ্ধের অবসান, অবরোধ প্রত্যাহার ও ইয়েমেন ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত প্রণালিটি পুরোপুরি খুলে দেয়া হবে না।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।