শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনা

শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনা
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে সাত ধরনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার এবং দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে। মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন লাগানোর ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া প্রতিটি শ্রেণির পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে জানাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এ সংক্রান্ত তথ্য দিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও প্রতিযোগিতার প্রচার চালানোর নির্দেশ দেয়া হয়েছে।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে আগ্রহ তৈরি করা এবং ব্যাপক প্রচার নিশ্চিত করা।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।