বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন

বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার নুন্দহ-মুরাদপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব-১২।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি নম্বরবিহীন অটোরিকশা থামিয়ে একমাত্র যাত্রী রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যাগে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহসভাপতি। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, কোনো ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। তাকে বহিষ্কারের ব্যবস্থা নেয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, রবিউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।

সজল শেখ, বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।