বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০৪:১৮ অপরাহ্ন

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে বগুড়ার শিবগঞ্জের মাহফুজ। তার উচ্চশিক্ষাসহ পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। পাশাপাশি নিজের খরচে মাহফুজের কৃত্রিম পা লাগিয়ে দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মাহফুজ শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রাকৃতিক দুর্যোগে একটি পা হারায় সে। এরপর হুইলচেয়ারে ভর করে পড়াশোনা চালিয়ে এবার এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ২৩৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজের সাফল্যের কথা জানতে পেরে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার কৃত্রিম পা লাগানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও যারা সাফল্য অর্জন করেছে, তাদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। মাহফুজের মতো শিক্ষার্থীরা পুরো সমাজের জন্য অনুপ্রেরণা।

এ ছাড়া দেশের সেরা ১০টি কলেজের যেকোনো একটিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে পুরস্কার এবং সব স্কুলছাত্রীকে বাইসাইকেল দেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

সজল শেখ 
বগুড়া জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।