বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
অনলাইনে হেরোইনের কাঁচামাল বিক্রি, ডিএনসির অভিযানশিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ নিয়ে ৭ নির্দেশনাপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজহামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, প্রাণহানি ৯৫০সৌদিতে আগুনে নিহত ৯ বাংলাদেশির মরদেহ আসছে বৃহস্পতিবারচট্টগ্রামগামী বিমানে অসুস্থ হয়ে নারী যাত্রীর মৃত্যু৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণাভেজাল ও নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের হরমুজে ৭ মাইল নৌপথ চালুর চুক্তি ইরান ও ওমানেরনেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ১০৫ ভারতীয়নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, সাত জনের মরদেহ উদ্ধারইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনেরইসলামাবাদে হাসপাতালে আগুন, নিহত ১৫ নবজাতকভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫ নৌযানে ইরানের নিষেধাজ্ঞামহাসাগরে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডযুক্তরাষ্ট্রে বিশ্বজুড়ে অভিবাসন ভিসা আবেদন স্থগিতনেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধিতা মামদানিরবক্স অফিসে ঝড়, ২০০ কোটির পথে আওয়ারাপন ২এক পা হারিয়েও গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রীবগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারসারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলমবিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৬, ২০২৬ ০২:৪২ অপরাহ্ন

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারের পর্যাপ্ত মজুত সরকারের হাতে রয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের মধ্যে হুইলচেয়ার, ছাত্রীদের বাইসাইকেল এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ নিয়ে ডিলারদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে পরিপত্র জারি করা হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা ডিলাররাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার উত্তোলন ও বিক্রি করবেন। কোনো ডিলার বাতিল করা হচ্ছে না।

কৃষকদের অগ্রিম সার না কেনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলু ও রবি শস্যের মৌসুম সামনে রেখে কেউ কেউ আগাম টিএসপি ও ডিএপি কেনায় বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। ১৩৩টি গুদাম ও ৩৩টি বাফার গুদামে পর্যাপ্ত সার মজুত রয়েছে।

সময়ের মধ্যে সার উত্তোলন ও বিতরণ না করা ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি। চাহিদা অনুযায়ী যথাসময়ে কৃষকদের কাছে সার পৌঁছে দেয়া হবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।