
প্রায় ৮০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরাসরি ট্রেন যোগাযোগের মাধ্যমে ঢাকার সঙ্গে যুক্ত হলো পাবনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাবনা রেলস্টেশনে ঢাকা-পাবনা রুটে ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন। দেশব্যাপী রেল যোগাযোগ সম্প্রসারণ। রেল ব্যবস্থাপনার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বাড়াতে সরকারের উদ্যোগ রয়েছে। বাংলাদেশের রেলযাত্রা আরও নিরাপদ ও উন্নত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এদিন বিকেল সাড়ে ৫টায় পাবনা স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় পাবনা প্রভাতী এক্সপ্রেস। মন্ত্রী বলেন। পাবনাবাসীর জন্য এটি আনন্দের মুহূর্ত এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। সংশ্লিষ্ট সংসদীয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর। পাবনার বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং রেলসচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রেলওয়ের সূচি অনুযায়ী শুক্রবার (২০ নভেম্বর) থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে পাবনা গোধূলি এক্সপ্রেস ও পাবনা প্রভাতী এক্সপ্রেস। ঢাকা থেকে পাবনার উদ্দেশে বিকেল ৩টা ২৫ মিনিটে ছাড়বে গোধূলি এক্সপ্রেস। আর পাবনা থেকে ঢাকার উদ্দেশে সকাল ৮টায় ছাড়বে প্রভাতী এক্সপ্রেস।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।