
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আসরে বরকে দেয়া বিশেষ মিষ্টিতে কীটনাশক মেশানোর অভিযোগ উঠেছে। মিষ্টি মুখে দেয়ার সময় বিষের গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় বিয়ে না করেই বরকে নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা।
বুধবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।বরের চাচাতো ভাই বজলুর রহমানের দাবি, বিয়ের আনুষ্ঠানিকতার একপর্যায়ে বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, এসব শুধু বর খাবেন। মিষ্টি মুখে দিতেই বিষের গন্ধ পান বর। এ সময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতলও দেখা যায় বলে দাবি করেন তাঁরা। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি।
বরকে পছন্দ না হওয়ায় কনে তাঁর বান্ধবীকে দিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয়দের ধারণা। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হয়নি।পরে বরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। চিকিৎসকেরা জানান, তিনি মিষ্টি না খাওয়ায় বিষক্রিয়ার কোনো লক্ষণ পাওয়া যায়নি।এ ঘটনায় বিয়ে স্থগিত রয়েছে। থানার ওসি জানিয়েছেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।