
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বনানী গোল চত্বর ও মহাসড়ক প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
সমাবেশে বক্তারা সন্ত্রাস। নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। গণতান্ত্রিক পরিবেশ ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। একইসঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার কথা বলেন ছাত্রদল নেতারা।
এ সময় কলেজ ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সজল শেখ, বগুড়া।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।