মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
পিচ্চি রাজার পালানোর ঘটনায় দুই পুলিশ সরাসরি জড়িত: জিএমপি কমিশনারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে যা বললেন রাশেদ খাঁনসারের মজুদে গরমিল, বগুড়ায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানাশিক্ষকদের সম্মান জানাতে আজ বিশ্ব শিক্ষক দিবসসীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে চায় সরকারব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, থানায় জিডিডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯০২তুরস্কের বাজারে দ্বিগুণেরও বেশি বেড়েছে বাংলাদেশের রপ্তানি৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চেরচিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানীসৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশি যুবকেরজাতিসংঘের আপত্তির মধ্যেই মালয়েশিয়া থেকে ফিরলেন ১,৪৭৯ রোহিঙ্গাক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৪শিক্ষার্থীদের বিক্ষোভে ফ্রান্সে ৫০০ স্কুল বন্ধম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রতিপক্ষের আগমন, আর্জেন্টিনার জয় ঘিরে বিতর্কসালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুরজয়পুরহাটে যৌথ মাদকবিরোধী অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ আটক ১ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধারদলীয় সিদ্ধান্তে সরে গেলেন ওবায়দুল্লাহ, ফয়সল আমিনের পথ পরিষ্কারবিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা চাওয়ার অভিযোগ যুব অধিকার পরিষদ নেতার বিরুদ্ধেপাবনার সুজানগরে পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগপাবনায় ছাত্রীদের ব্যাড টাসের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভপঞ্চগড়ে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভাদ্যা মিরর নিউজে সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুরের যুব অধিকার পরিষদ নেতাকে দল থেকে অব্যাহতিরিমান্ড শেষে কারাগারে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামাহাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিলহামলা-ভাঙচুরের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিনের জামিন

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের
৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০৫, ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ন

ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে কর্মসূচিটি।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চ জানায়, ৩৬ দিনের এ কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকায় পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করা হবে। একই সঙ্গে ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।

কর্মসূচির অংশ হিসেবে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে যাত্রা করে ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে সমাবেশ করবে সংগঠনটি। এরপর পূর্বাঞ্চলের দিকে যাত্রা করে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে কর্মসূচি শেষ হবে।

সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে সাধারণ মানুষকে এতে অংশ নেয়ার আহ্বান জানান।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।