শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
নিখোঁজের একদিন পর মিলল কুবি শিক্ষকের ছেলের মরদেহনিখোঁজের আগে যে কিশোরের সঙ্গে দেখা যায় কুবি শিক্ষকের সন্তানকেডেঙ্গুর ছোবলে আরও ২ প্রাণ, হাসপাতালে ভর্তি ১,২৩২মানবপাচার ও চোরাচালান রোধে নতুন আইনের কার্যকর প্রয়োগের তাগিদসব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে এবার অভিন্ন সিলেবাস, প্রধানমন্ত্রীর নির্দেশদেশে প্রথমবার ইমোশনাল ডোনারের কিডনি প্রতিস্থাপনযশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে রিয়ন-শাহরিয়ারআশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রীনিজের বাসভবন থেকেই সৌরবিদ্যুতের উদ্যোগ শুরু প্রধানমন্ত্রীরহতাশ হয়ে মাথা গরম করবেন না, দাবি মেনে নিন: জামায়াত আমিরসরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারিইরান-রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়িয়ে নতুন আইনে ট্রাম্পের সইবাইরের দেশের নির্দেশে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না: ইরানি পররাষ্ট্রমন্ত্রীপাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১হুতিদের ঘাঁটিতে সৌদির টানা হামলা, ২৪ ঘণ্টায় ২৬ আঘাতভারতকে ১০০ শতাংশ শুল্কের হুমকি, নতুন আইনে সই ট্রাম্পেরজন্মদিনে স্মরণ: পর্দা ছাড়িয়ে হৃদয়ে আজও সালমান শাহতিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে গ্যাসনিরাপদ খাবার নিশ্চিতে জয়পুরহাটে মোবাইল ফুড ল্যাবের অভিযানছেলেকে জিম্মি, মাকে ধর্ষণের অভিযোগ; আটক ১একমাত্র ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি, ‘ওকে ছাড়া বাঁচব কীভাবে’অপ্রতীমের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে এমপি, দিলেন বিচারের আশ্বাস

নিখোঁজের আগে যে কিশোরের সঙ্গে দেখা যায় কুবি শিক্ষকের সন্তানকে

নিখোঁজের আগে যে কিশোরের সঙ্গে দেখা যায় কুবি শিক্ষকের সন্তানকে
নিখোঁজের আগে যে কিশোরের সঙ্গে দেখা যায় কুবি শিক্ষকের সন্তানকে
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০৭:০৫ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক . নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) মায়ের আইফোন নিয়ে বের হওয়ার পর এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ হওয়া ৪৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দৃশ্য দেখা যায়।

ফুটেজে দেখা যায়, মায়ের আইফোন নিয়ে অপ্রতীম একটি মুদি দোকানের সামনে যায়। কিছুক্ষণ পর ক্যাপ পরা এক কিশোর সেখানে আসে। পরে তারা দুজন একসঙ্গে সেখান থেকে চলে যায়। তবে এরপর তারা কোথায় গেছে, তা জানা যায়নি।

পুলিশ বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অপ্রতীম নিখোঁজ হওয়ার পর থেকে তাকে উদ্ধারে বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের পর্যালোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতীমকে ওই কিশোরের সঙ্গে দেখা যায়।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন এলাকা থেকে অপ্রতীমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে অপ্রতীম অটোরিকশায় করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামনে আসে। সেখানে তাকে এক কিশোরের সঙ্গে হাত মেলাতে কথা বলতে দেখা যায়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ওই কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।