শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায়ঢাকাসহ আট বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনাসরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তারা চিহ্নিত: আইজিপিজামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁনলংমার্চ করে লাভ নেই , পেট্রোল-গ্যাসের অপচয় হচ্ছে: আব্দুস সালামহাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় প্রাণ গেলো আরও ৪ শিশুরকারাগারে বন্দিদের জন্য ভিডিও কল সুবিধা, কথা কথা বলতে পারবেন স্বজনদের সঙ্গেচট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চপ্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সিফাতকে মুক্তির আহ্বান জামায়াত আমিরেরচাঁদাবাজি-দুর্নীতি বরদাশত করা হবে না: শফিকুর রহমানভাঁওতাবাজি করলে সরকারকে ক্ষমা করবে না জনগণ: শফিকুর রহমানবৃষ্টিতে ডুবল দিল্লি বিমানবন্দরের প্রবেশপথ, ফ্লাইটে বিপর্যয়সৌদির কাছে ৫ বিলিয়ন ডলারের বোমা বিক্রি করবে যুক্তরাষ্ট্রপিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরবলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০কানাডায় দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আর্ট শিক্ষক গ্রেপ্তারগাজায় ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধারযুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় শুধু প্রতিরোধ গড়ে তোলা যথেষ্ট নয়: তেহরানের মেয়রচোট যেন পিছুই ছাড়ছে না, আবারও মাঠের বাইরে নেইমাররেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তিরবগুড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে হিমাগারকে জরিমানাগান-নাচ-বিলাপ, নৌ পুলিশ কর্মকর্তার ভিডিও ভাইরাল

আইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধার

আইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধার
আইফোনের জন্য সন্তান বিক্রি, শেষ পর্যন্ত শিশু উদ্ধার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩১, ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন

পটুয়াখালীর দশমিনা উপজেলায় আইফোন কেনার টাকা জোগাড় করতে ১৮ মাস বয়সী সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে উদ্ধার এবং তার বাবা মো. মারুফ মুন্সিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকালে মারুফ তার মা মাহফুজা বেগমকে বলেন, শিশুটিকে ঘুরতে নিয়ে যাবেন। পরে সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ শুরু করেন। একপর্যায়ে মারুফ স্বীকার করেন, তিনি সন্তান মুসাকে আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করেছেন।

অভিযোগ রয়েছে, সন্তান বিক্রির পর মারুফ ঢাকায় গিয়ে পুরোনো ফোন বদলে নতুন আইফোন কেনেন। শিশুটিকে কেনা ইমরান জানান, তার শ্বশুরের কোনো ছেলেসন্তান না থাকায় লিখিত চুক্তির মাধ্যমে এক লাখ টাকায় শিশুটিকে নেয়া হয়েছিল এবং পরে তাকে শ্বশুরের জিম্মায় দেয়া হয়।

দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে মারুফকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকেও উদ্ধার করা হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।