শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
দীর্ঘ অপেক্ষার অবসান ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১ হাজার ৭০২ জনউত্তরায় বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধআইএমএফের কিছু পর্যবেক্ষণ আছে, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে: অর্থমন্ত্রীমালয়ে‌শিয়ার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের, ৩৩৮ এজেন্সির তালিকা প্রকাশশেখ হাসিনার দুর্নীতি মামলায় দ্রুত অগ্রগতির আশা দুদকেরসাভারে মাদকবিরোধী অভিযানে খুচরা কারবারি গ্রেপ্তার, অধরা গডফাদাররাপরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীরসরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতসারের ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ গোলাম পরওয়ারেরবাংলাদেশকে কঠোর মুদ্রানীতি, আর্থিক খাতের সংস্কার ও বিশ্বাসযোগ্য নীতি বাস্তবায়নের তাগিদ দিল আইএমএফপ্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আলবেনিয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভআইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলনস্থলের কাছে বিক্ষোভ পুলিশের বাধাইসরায়েলের আকাশসীমায় ৩১ দেশের বিমানকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞাপাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৮হরমুজে হামলার মধ্যেও কমল তেলের দামক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদিতে মার্কিন কর্মীদের ভ্রমণে বিধিনিষেধব্রাজিলিয়ান তরুণ পাপেকে নিতে বায়ার্নসহ ইউরোপের ক্লাবগুলোর কাড়াকাড়িআমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশসাজেকে অনির্দিষ্টকালের অবরোধে বিপাকে ৩০ হাজার মানুষজয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তিশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করতে চায় সরকার: পানিসম্পদমন্ত্রীসাজেকে ছয় দিনের জন্য সড়ক অবরোধ স্থগিতপ্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় ৩ জনের রিমান্ডদুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের কারাদণ্ড

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ, প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ, প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে
মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক নিয়োগ, প্রক্রিয়া শুরু সেপ্টেম্বরে
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ৩০, ২০২৬ ১২:১২ অপরাহ্ন

বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নিতে যাচ্ছে মালয়েশিয়া। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আসছে সেপ্টেম্বর থেকে এ নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে দেশটি।

তিনি বলেন, শ্রমিক নেয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারে দুই দেশ একমত হয়েছে। দেশটির রাবার মিশ্রিত বিটুমিন প্রযুক্তি বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহার করা হবে এবং এ ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে মালয়েশিয়া। নবায়নযোগ্য জ্বালানি খাতেও সহযোগিতা করবে দেশটি।

এদিকে রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, ঢাকায় দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আনা হবে। তবে ছয় সিটের ই-রিকশা রাজধানীতে চলতে পারবে না এবং সেগুলো নিবন্ধনও করা হবে না। এসব যান রাজধানীর বাইরের বিভিন্ন শহরাঞ্চলে নিবন্ধনের সুযোগ পাবে।

আশিক/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।