শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর সিএনএনের।

শনিবার (২৯ আগস্ট) কিয়েভ অঞ্চলে এ ঘটনা ঘটে। আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ ড্রোন একটি গুদামে আঘাত হানলে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে গুদামটি কী ধরনের স্থাপনা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

জেলেনস্কি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। আবাসিক এলাকা বা বাড়িঘরের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ড্রোন তৈরির সরঞ্জাম সংরক্ষিত একটি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে।

ঘটনার পর কিয়েভ ও আশপাশের এলাকায় উদ্ধার তৎপরতা এবং ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।

যুবায়ের/মি .

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।