শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

প্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারন

প্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারন
প্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প নিরাপত্তা হুমকির কারণে অনেকটা ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ বছর বয়সী ব্যারন জনসমাগম এড়িয়ে চলেন এবং বেশির ভাগ সময় নিরাপত্তাবেষ্টিত অবস্থায় থাকেন।

বাবাকে ঘিরে একাধিক হামলা ও ব্যারনকে লক্ষ্য করে হুমকির ঘটনাও তার ওপর প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি ইরান থেকে ব্যারনকে হত্যার হুমকি এবং তার মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণার অভিযোগও উঠেছে।

ব্যারনের ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কার্যালয়। নিরাপত্তার কারণে ব্যারন সাধারণত জনসমক্ষে খুব কমই আসেন বলে জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।

যুবায়ের/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।