রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের বিশেষ নির্দেশনাঅস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রীহামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪৩যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনাব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহআজাদ কাশ্মীর দখলের আহ্বান শুভেন্দু অধিকারীরনেপালে বন্যায় ১৮৪ বিদেশি পর্যটক উদ্ধার, নিখোঁজ ৪২০কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র জ্যাভেলিনচাপের মুখে বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি নেপালেরহরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানেরনেপাল পুনর্গঠনে লাগতে পারে ৫ বিলিয়ন ডলার: নেপাল অর্থমন্ত্রীপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে একমত ভারত-কুয়েতপ্রাণভয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাম্পপুত্র ব্যারননেপালে বন্যায় ভেসে যাওয়া ব্যাংক লকার ভেঙে লুট, আটক ২৯গাছে বেঁধে আগুন, হাসপাতালে মৃত্যু ইনফ্লুয়েন্সার মনজিতের পলাতকদের ফেরত দিলে প্রধানমন্ত্রীর ভারত সফর হতে পারে: রাশেদ খাঁনসংসদ ভবনের সামনে ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যুঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীরবগুড়ায় শিশু হত্যার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদবিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে বাউফলে সংবর্ধনাএআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
যানজট নিরসনে ঢাকায় নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০৭:১৪ অপরাহ্ন

রাজধানীর যানজট কমানো, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের টোল প্লাজায় ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) চালুর সিদ্ধান্ত হয়েছে। জন্য একটি অ্যাপ তৈরি এবং চার মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট কমাতে বুয়েটকে আগের প্রতিবেদন পর্যালোচনা করে ১৫ দিনের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। এছাড়া ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণের আগে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে চার মাসের মধ্যে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে।

গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ এবং কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও হয়েছে। সচিবালয়ের আশপাশের যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

ছাড়া ঢাকা শহরে অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।