পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর দখলের আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলমান ‘হুমকির সংস্কৃতি’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি ক্যাম্পাসে জাতীয়তাবাদী চেতনা পুনরুজ্জীবিত করার কথা বলেন।
‘অপারেশন সিঁদুরের’ বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলের সমালোচনা করে শুভেন্দু বলেন, কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান দেয়ার আগে শিক্ষার্থীদের পাকিস্তানের আজাদ কাশ্মীরের স্বাধীনতার দাবি জানানো উচিত।
তিনি বলেন, ফিলিস্তিন নিয়ে কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ স্লোগান দিতে হবে। ভারত ওই কাশ্মীর ফিরিয়ে নেবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপিপন্থি এবিভিপি ও বামপন্থি এসএফআইয়ের মধ্যে সংঘর্ষের পর সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ‘হুমকির সংস্কৃতি’ বিরাজ করছে।
পশ্চিমবঙ্গের আগের তৃণমূল ও বাম সরকারগুলোর বিরুদ্ধে জাতীয়তাবাদ ও রাজ্যের ঐতিহ্যকে অবমূল্যায়নের অভিযোগও করেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন কমিউনিস্টদের প্রভাবে ছিল বলেও দাবি করেন শুভেন্দু।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।