বগুড়ার নন্দীগ্রামে বাড়ির বাইরে খেলাধুলার সময় আমেনা খাতুন নামে সাত বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবু হোসাইন নামে এক যুবকের বিরুদ্ধে।
শুক্রবার বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়দের দাবি, শুক্রবার বেলা ৩টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। পরে লাঠি দিয়েও শিশুটিকে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর স্থানীয়রা আবু হোসাইনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।
আবু হোসাইন মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম জানান, আটক ব্যক্তি মানসিক ভারসাম্যহীন কি না, তা যাচাই করা হবে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
সজল শেখ
বগুড়া জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।