শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, অ্যাম্বুলেন্সে মৃত্যু দুই রোগীর
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ০২:২২ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। এর মধ্যে যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে ব্রেন স্ট্রোক ও হৃদ্‌রোগে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লার দাউদকান্দিতে যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সে নিউজ টোয়েন্টিফোরের বিশেষ প্রতিনিধি সাইফুল ইসলামের বাবা ডা. মোজাম্মেল হক মারা যান। স্বজনরা জানান, শুক্রবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাত ২টার দিকে তাকে কুমিল্লা থেকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেয়া হচ্ছিল।

তীব্র যানজটে দীর্ঘ সময় আটকে থাকার পর সকাল ৯টার দিকে অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন এবং জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একই এলাকায় যানজটে আটকে থাকা আরেক অ্যাম্বুলেন্সে আমিরুন্নেছা নামে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে যানজটে আটকে পড়ার প্রায় চার ঘণ্টা পর অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। আশরিয়ারচরে সংস্কারকাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।