শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ

এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি

এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি
এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ২৯, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন

এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৯ আগস্ট) এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিচারকদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য একটি কার্যকর আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার মানুষের জীবনকে সহজ করলেও এর মাধ্যমে যেন কারও মৌলিক অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে এআইয়ের ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিতদের এআই ব্যবহারের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন প্রধান বিচারপতি।

যুবায়রে/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।