ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে সিরিয়ার আলোচনা স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা আবার কবে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানি বলেন, ‘আমরা বর্তমানে ইসরায়েলকে বিশ্বাস করি না।’ তার দাবি, গত সপ্তাহে সিরিয়ার আবু আল দুহুর বিমানঘাঁটিতে ইসরায়েল হামলা চালানোর পর দুই দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, দামেস্ক দ্রুত আলোচনা শুরুর আশা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ দিচ্ছে, যাতে তারা আবার আলোচনায় ফিরে আসে।
ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক শক্তির ওপর নির্ভর করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে তার মতে, সামরিক শক্তি প্রয়োগ করে ইসরায়েল কাঙ্ক্ষিত নিরাপত্তা অর্জন করতে পারেনি।
আল-শাইবানি বলেন, সিরিয়া সমঝোতা, শান্তি ও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খুঁজছে। তবে সাম্প্রতিক হামলার কারণে দুই দেশের সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।