বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সকাল সাড়ে ৯টায় শহরের সাতমাথায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর জেলা বিএনপি, জেলা পরিষদ, সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সবাই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সজল শেখ || বগুড়া

 70
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।