সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান
গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৫:২৪ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেন, গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ এবং তরুণ সমাজ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, দুই বছর পরও তা বাস্তবায়িত হয়নি। তার দাবি, বিভিন্ন ক্ষেত্রে এখনো দলীয়করণ, সন্ত্রাস ও ফ্যাসিবাদী সংস্কৃতির চর্চা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, “জাতি যে পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তন এখনো দৃশ্যমান নয়। বরং সর্বত্র দলীয়করণ ও সহিংসতার চিত্র দেখা যাচ্ছে।”

বিএনপির উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারেক রহমান দেশে ফিরে আসতে পেরেছেন। তাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অবদানের স্বীকৃতি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তার অভিযোগ, ক্যাম্পাসে সহিংসতা ও সন্ত্রাসের সংস্কৃতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না এবং জনগণের রায়ের বাস্তবায়নে রাজনৈতিকভাবে কাজ চালিয়ে যাবে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।