সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস

রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি আজ বুধবার (৫ আগস্ট)। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দিনটিকে স্মরণীয় করে রাখতে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তারা জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৫ আগস্ট ছিল জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের দিন। তিনি বলেন, বাংলাদেশে আর কোনোদিন স্বৈরাচার, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেয়া হবে না। জাতীয় ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

দিবসটি উপলক্ষে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকালে প্রধানমন্ত্রী ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (পূর্বতন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের সম্মাননা দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির।

এদিকে দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পৃথক কর্মসূচি পালন করছে। বিএনপি মঙ্গলবার বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল বুধবার রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশের ডাক দিয়েছে। পাশাপাশি সিপিবি, বাসদসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ করছে। দেশের ৬৪ জেলাতেও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।