সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চল

দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চল
দুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চল
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৫:৪৪ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দক্ষিণাঞ্চলের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর এলাকায় মাত্র ২০ মিনিটের ব্যবধানে অন্তত সাতটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে পরপর বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত কর্তৃপক্ষ।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলের আগুনের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

বিস্ফোরণের কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের হামলায় এ বিস্ফোরণ ঘটেছে। তবে আমিরাতের গণমাধ্যমগুলো এখন পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা প্রকাশ না করলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনার বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে নাসার প্রকাশিত তাপীয় চিত্রে জেবেল আলি বন্দরের পাশের একটি গুদামে আগুনের উপস্থিতি দেখা গেছে। জানা গেছে, গুদামটি জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হতো।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনার খবর পাওয়া গেছে। কিছু সূত্রের দাবি, সেগুলো বিমান হামলার শব্দ। আবার অন্য সূত্র বলছে, ইয়েমেনের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শব্দও হতে পারে।

তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।