সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের

মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের
মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতের
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৩:২২ অপরাহ্ন

ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে ভারতের সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি সরানোর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছে কমিটি। নির্দেশনা পালন না হলে ফেসবুকের ‘সেফ হারবার’ সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে দেয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

গত ২৩ জুলাই প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশিত নরেন্দ্র মোদির একটি ভিডিও পরে ফেসবুকে শেয়ার করা হলে সেটি কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। ভিডিওটিতে শিক্ষার্থীদের আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে বক্তব্য দেন মোদি।

ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে পরে ভিডিওটি পুনরায় চালু করে মেটা। এ বিষয়ে সংসদীয় কমিটির কাছে ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিষ্ঠানটি জানায়, একটি ‘কারিগরি ত্রুটির’ কারণে ভিডিওটি সাময়িকভাবে ব্লক হয়েছিল। একই সঙ্গে তারা দুঃখ প্রকাশ করে।

তবে ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নয়। মন্ত্রণালয়ের মতে, যদি এটি প্রযুক্তিগত ত্রুটির ফল হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে মেটাকে আরও শক্তিশালী প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশ্লেষকদের মতে, ‘সেফ হারবার’ সুরক্ষা বাতিল হলে ফেসবুকের প্ল্যাটফর্মে প্রকাশিত কনটেন্টের জন্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনি দায়বদ্ধতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।