সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ

শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ
শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০২:৫৭ অপরাহ্ন

নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাসহ ছয় নেতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্যরা হলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান এবং সাংগঠনিক সম্পাদক আতাপ মণ্ডল ও হরিদাস সরকার।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বাবুল সরকার নামে একজন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান ও মিছিলের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিলেন আসামিরা। প্রতিবাদ করতে গেলে রাষ্ট্র সংলাপ ফোরাম ও জুলাই আন্দোলনের সদস্যদের ওপর হামলার অভিযোগও আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, হামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আল নুর মোহাম্মদ আয়াসসহ কয়েকজন আহত হন। গুরুতর আহত আয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার সাহাদাৎ হোসেন জানান, সংঘর্ষে আহত নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের কয়েকজনকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টা অবস্থানের পর শান্তা ফারজানাসহ ছয়জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে অতিরিক্ত নিরাপত্তার মধ্য দিয়ে তাদের শাহবাগ থানায় নেয়া হয়।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।