বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

জুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূস

জুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূস
জুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূস
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনাস্থল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। ভবিষ্যতে কখনো আমরা পথ হারিয়ে ফেললে, নতুন বাংলাদেশের যাত্রা আবারও এখান থেকেই শুরু হবে।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই ইতিহাসের ধারক ও লেখক হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার কাজে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

 87
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।

জনমত জরিপ

দ্যা মিরর নিউজ এর জনমত জরিপ পাঠকের জন্য এই মুহূর্তে নেই !