সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেন

‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেন
‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেন
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন প্রতিবাদকারীদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি নিজেদের জাহির করার জন্য এসেছেন? ডকুমেন্টারি দেখানোর জন্য এসেছেন? কী করছেন আপনারা? শহীদদের জন্য কী করেছেন? শহীদদের জন্য আপনারা কিছুই করেননি।

বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেনের বক্তব্যের পর উপস্থিত প্রতিবাদকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উপস্থিত সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা শান্ত হোন। আপনাদের মধ্যে যারা কথা বলতে চান, এখানে এসে কথা বলুন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, এখানে এসে দিন।’

পরিস্থিতি স্বাভাবিক করার অংশ হিসেবে পরে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা এখানে শহীদ পরিবার এবং আহত পরিবারদের জন্য এসেছি। সবাই শান্ত থাকবো।’

তাদের বক্তব্যের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে ডকুমেন্টারি প্রদর্শনীকে কেন্দ্র করে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদের আবহ বজায় ছিল।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।