বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন

আমার কমন সেন্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন’— এমন মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। পাশাপাশি তার বয়সও হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরে না এলে তার দলের ভবিষ্যৎ কী হবে এবং দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসের কী হবে এসব বিষয় বিবেচনায় আমার কমন সেন্স বলছে, তিনি অবশ্যই দেশে ফিরে আসবেন।

শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, বর্তমানে মানুষের হাতে বিভিন্ন ধরনের গণমাধ্যম রয়েছে। ফলে কেউ চাইলে যেকোনো বক্তব্য শুনতে পারেন। এভাবে কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলেও তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। সেটি যদি গণতন্ত্র না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকে কীভাবে গণতন্ত্র বলা যায় এমন প্রশ্নও তোলেন তিনি।

 91
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।