সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

হরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলার’ জন্য প্রস্তুত থাকো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলা’: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
হরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলার’ জন্য প্রস্তুত থাকো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হলে বুধবারই (৫ আগস্ট) হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হতে পারে। তবে সমঝোতা না হলে তেহরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) ক্যালিফোর্নিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমঝোতা হলে ‘আগামীকাল কিংবা পরদিনই’ হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব।

এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “খুব শিগগিরই প্রণালিটি খুলে দেয়া হবে। তা না হলে ইরানকে খুব কঠোরভাবে আঘাত করা হবে। এরপর প্রণালি খুলে দেয়া হবে।” একই সঙ্গে তিনি বলেন, সংকটের একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছেন, বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। সিএনবিসিকে তিনি বলেন, আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। বর্তমানে এই জলপথে নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে তেহরান। ইরান জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ এবং টোল আদায়ের দাবি তুলেছে, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে।

তবে উত্তেজনা এখনও প্রশমিত হয়নি। মঙ্গলবার হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। একই দিনে লোহিত সাগরে অজ্ঞাত হামলার পর একটি ভারতীয় জাহাজ ডুবে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম *অ্যাক্সিওস* জানিয়েছে, হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান একটি অন্তর্বর্তী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। আঞ্চলিক কয়েকজন কর্মকর্তা ও এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ৬০ দিনের সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওমান ও ইরানের মধ্যকার আলোচনায় যুক্তরাষ্ট্রও সম্পৃক্ত রয়েছে। অন্যদিকে কাতার জানিয়েছে, উত্তেজনা কমাতে তারা কূটনৈতিক মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে আগের অবস্থানেই রয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হয়নি।

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এই রুটে অস্থিতিশীলতা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।