সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ
মসজিদে নববীর বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোয় হামলা, বাংলাদেশের নিন্দাক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ, চার মাস পরপর হবে মূল্যায়নযানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীরচার বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিন-রাতের তাপমাত্রাআইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকারস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনাদুর্গাপূজায় দোকান বন্ধের সময় রাত ১০টা করার দাবি ব্যবসায়ীদেরপ্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, গুরুত্ব পেলো দ্বিপক্ষীয় সম্পর্কইয়েমেনে যুদ্ধের তাণ্ডব, ৭ দিনে ৩০০ কিলোমিটার পাড়ি দুই পরিবারেরদূর প্রশান্ত মহাসাগরে ক্যাটাগরি ৩ হারিকেন নোলোসম্পর্কে ঝড় এলেও ভারত-বাংলাদেশের বন্ধন মুছে যাবে না: এম জে আকবরআজ ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন, মুখোমুখি লুলা-বলসোনারোইরান পরমাণু অস্ত্র বানাবে না, দাবি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রে ছয় আরোহী নিয়ে মেডিকেল ফ্লাইট নিখোঁজ১৯৯৪ থেকে ২০২৬, আজও কেন এত জনপ্রিয় ঐশ্বরিয়া রাই?লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, দুইজন আটকআইনজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করলেন এমপি শাহাদাত হোসেন সেলিমচোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে: সমাজকল্যাণমন্ত্রীপাবনায় থানায় অসুস্থ হয়ে এসআই আবুল কালাম আজাদের মৃত্যুপর্যটন খাতের অবদান বাড়াতে সরকারের বড় লক্ষ্য, প্রথমবার ১৬ ক্যাটাগরিতে পুরস্কারবিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা, জামিন নামঞ্জুর আখতারুজ্জামানের

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৫, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মিছিলকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ছাত্রদলের অভিযোগ, কেন্দ্র ঘোষিত কর্মসূচির নামে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ছাত্রদল নেতাকর্মীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের অংশগ্রহণে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার পরিবেশ ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করতেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তারা।

অন্যদিকে, ছাত্রশিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের পূর্বঘোষিত ‘জুলাই অদম্য মিছিল’ শান্তিপূর্ণভাবে ক্যাম্পাস প্রদক্ষিণ করছিল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট অতিক্রম করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ সংগঠনটির।

ছাত্রশিবির আরও অভিযোগ করে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, প্রক্টরিয়াল বডি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে। সংগঠনটির দাবি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহীন ও জুবায়েরকে বহিরাগত আখ্যা দিয়ে তাদের ওপর হামলা করা হয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ছাত্রশিবির।

এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন।

ববি প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।