বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এরঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাবরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষজুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূসরাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৪জুলাই ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতির সামনেই হট্টগোলরাতে ৭ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারেদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুরশেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা ‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে’: আইনমন্ত্রী‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেনআবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি পূর্ণ হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিগণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমানপ্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তারহরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলার’ জন্য প্রস্তুত থাকো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারিরিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষদুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চলইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতেররেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেইআশুলিয়ায় বিএটির দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটসাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বিএটির গুদামের আগুনবগুড়ায় নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার৫ আগস্ট: আত্মত্যাগের চেতনা, নতুন বাংলাদেশের অঙ্গীকারজিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে প্রসিকিউশনের চিঠিখালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় মিথ্যা সাক্ষ্যের অভিযোগ: জগলুল পাশা গ্রেপ্তারশান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণসেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

দেশীয় অস্ত্র-লাঠিসোঁটাসহ বেরোবির প্রধান ফটকে ছাত্রদল-যুবদলের অবস্থান

দেশীয় অস্ত্র-লাঠিসোঁটাসহ বেরোবির প্রধান ফটকে ছাত্রদল-যুবদলের অবস্থান
দেশীয় অস্ত্র-লাঠিসোঁটাসহ বেরোবির প্রধান ফটকে ছাত্রদল-যুবদলের অবস্থান
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৭:৩১ অপরাহ্ন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রধান ফটকের সামনে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষের জেরে দেশীয় অস্ত্র লাঠিসোঁটাসহ অবস্থান নিয়েছেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির নেতাকর্মীরা।

এর আগে সংঘর্ষের ঘটনায় ছাত্রদল ছাত্রশিবির পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছিল। মঙ্গলবার ( আগস্ট) বিকেল ৪টার পর থেকে রংপুর মহানগরসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা বেরোবির প্রধান ফটকে জড়ো হতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান নেওয়া নেতাকর্মীদের হাতে ছুরি, চাপাতি, লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া এক যুবদল কর্মী বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে সংহতি জানিয়ে তারা অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, ছাত্রশিবিরের রাজনীতি রংপুরে গ্রহণযোগ্য নয়।

এদিকে একই স্থানে কর্মসূচির ঘোষণা দিলেও ঘটনাস্থলে ছাত্রশিবির বা তাদের কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দেখা যায়নি।

বেরোবির প্রক্টর অধ্যাপক . মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। তিনি জানান, রংপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, একটি পক্ষ ক্যাম্পাসের সামনে অবস্থান করছে এবং অন্য একটি পক্ষ লালবাগ এলাকা থেকে আসার চেষ্টা করছে। দুই পক্ষ যেন মুখোমুখি সংঘর্ষে না জড়ায়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিষয়ে তাজহাট থানার পুলিশকেও অবহিত করা হয়েছে।

 35
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।