বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬ English
English
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এরঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রাবরিশাল বিশ্ববিদ্যালয়ে মিছিল ঘিরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষজুলাই স্মৃতি জাদুঘর হবে ইতিহাসের কেন্দ্রবিন্দু: ড. ইউনূসরাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস২৪ ঘণ্টায় হামে ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২৪জুলাই ডকুমেন্টারি নিয়ে রাষ্ট্রপতির সামনেই হট্টগোলরাতে ৭ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, জামালপুরে সাবেক জামায়াত নেতা কারাগারেদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান টুকুরশেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন রুমিন ফারহানা ‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে’: আইনমন্ত্রী‘শহীদদের জন্য আপনারা কিছুই করেননি’: প্রতিবাদকারীদের উদ্দেশে ইশরাক হোসেনআবু সাঈদের ছবি ছাড়া জুলাই ডকুমেন্টারি পূর্ণ হতে পারে না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিগণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ডা. শফিকুর রহমানপ্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট: এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তারহরমুজ খুলে দাও, নইলে ‘কঠোর হামলার’ জন্য প্রস্তুত থাকো: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারিরিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষদুবাইয়ে ২০ মিনিটে সাত বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঢেকে যায় জেবেল আলি শিল্পাঞ্চলইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ১৭মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গের কাছে ক্ষমা দাবি ভারতেররেকর্ড পারিশ্রমিকে ব্রুনো গিমারেসকে দলে নিচ্ছে আর্সেনাল‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেইআশুলিয়ায় বিএটির দুই গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটসাড়ে ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে বিএটির গুদামের আগুনবগুড়ায় নিখোঁজের দুই দিন পর করতোয়া নদী থেকে মরদেহ উদ্ধার৫ আগস্ট: আত্মত্যাগের চেতনা, নতুন বাংলাদেশের অঙ্গীকারজিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের ফেসবুক-মেসেঞ্জারের তথ্য চেয়ে মেটার কাছে প্রসিকিউশনের চিঠিখালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় মিথ্যা সাক্ষ্যের অভিযোগ: জগলুল পাশা গ্রেপ্তারশান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আদালতে প্রেরণসেপ্টেম্বর থেকে আবারও বাড়তে পারে স্মার্টফোনের দাম

সিন্দুরিয়া রুটে মাদক সরবরাহের অভিযোগ, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সিন্দুরিয়া রুটে মাদক সরবরাহের অভিযোগ, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
সিন্দুরিয়া রুটে মাদক সরবরাহের অভিযোগ, ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০৪, ২০২৬ ০৩:৪৪ অপরাহ্ন

ঢাকার সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী কয়েকটি এলাকা দীর্ঘদিন ধরে মাদক সরবরাহের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সাভারের বেদে পাড়া থেকে আশুলিয়ার সিন্দুরিয়া হয়ে বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে।

এমন পরিস্থিতিতে আশুলিয়া থানার বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ মো. মারুফ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিটে আশুলিয়ার সিন্দুরিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মারুফ সাভার মডেল থানার মানতাপাড়া এলাকার বাসিন্দা এবং স্বপনের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিউল আলম সোহাগ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মারুফকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ হাজার টাকা।

স্থানীয়দের দাবি, বেদে পাড়া থেকে সিন্দুরিয়া হয়ে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ, জামগড়া, কাঠগড়া, ইয়ারপুর, নরসিংহপুর, জিরাবো ও বাইপাইলসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করা হচ্ছে। মাঝেমধ্যে অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও কারবারিদের গ্রেপ্তার করা হলেও কিছুদিন পর একই চক্র আবারও সক্রিয় হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, এই নেটওয়ার্ক একাধিক স্তরে পরিচালিত হয়। একটি অংশ মাদক সংগ্রহ করে, অন্য অংশ পরিবহন করে এবং স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রেতাদের মাধ্যমে তা ছড়িয়ে দেয়া হয়। ফলে একজন গ্রেপ্তার হলেও চক্রের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয় না।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেপ্তার মারুফ শুধু খুচরা বিক্রেতা নাকি বৃহত্তর কোনো নেটওয়ার্কের সদস্য, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ইয়াবার উৎস, সরবরাহকারী এবং অর্থ লেনদেনের বিষয়েও অনুসন্ধান চলছে।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত আশুলিয়া গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

মাদকবিরোধী কার্যক্রম সংশ্লিষ্টদের মতে, কেবল খুচরা বিক্রেতাদের গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না। মাদক সরবরাহের পুরো নেটওয়ার্ক শনাক্ত করে মূল হোতাদের আইনের আওতায় আনতে পারলেই এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ফল পাওয়া সম্ভব।

 17
মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।