মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনহামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৩০৫দেশের প্রতি ১০০ উচ্চশিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকাল‘পলায়ন’ প্রমাণিত, চাকরি থেকে বরখাস্ত সাবেক এসপি আসাদুজ্জামানহোয়াইট হাউসে নিষেধাজ্ঞা, ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে মামলা সিএনএন-এমএস নাও-পলিটিকোরইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫

২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১১৫
সর্বশেষ উপলব্ধ: আগস্ট ০২, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩০ হাজার ৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ২৯৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

একই সময়ে ৯৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৮৮৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৮ হাজার ২৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭৪৮ জন এবং নিশ্চিত হামে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।