সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
‘দাবার গুটি’ হওয়ার বেদনা, এমপি গাজী নজরুলের বাসা থেকে স্ত্রীর চিঠি উদ্ধারমরিয়মের মৃত্যু: এমপি নজরুলকে গ্রেপ্তারে স্পিকারকে চিঠি দিচ্ছে পুলিশমরিয়মের মৃত্যুর ঘটনায় শ্যালক ওবায়দুরকে দায়ী করলেন বাবাআত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল ও প্রথম স্ত্রীকে রিমান্ড আবেদনযুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, তবু বাংলাদেশে দাম কম: রিজভীতেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজকম্বোডিয়ায় অনলাইন স্ক্যামবিরোধী অভিযানে ৯ বাংলাদেশি আটকআফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩সৌদিতে মুহূর্তেই শেষ এক পরিবারের স্বপ্ন, নিহত ৯মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইব্রাহিম আল-মাদানির ইন্তেকালইরানের নতুন অস্ত্রে বিশ্ব বিস্মিত হবে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারিইয়েমেনে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি নিহতের দাবিব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবিবাবার বিরুদ্ধে ৩১ হাজার টাকায় শিশু বিক্রির অভিযোগ, উদ্ধার দুই মাস পরহরিরামপুরে মাদকবিরোধী সভা, পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবিশ্রীবরদীতে মাছ ধরতে বেরিয়ে নিখোঁজ, সকালে পুকুরে মিলল যুবকের মরদেহ; আটক ১ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থখুলনায় তরুণ উদ্যোক্তাদের নিয়ে জেসিআই ঢাকা নর্থের দক্ষতা উন্নয়ন কর্মসূচিপুলিশের প্রেস ব্রিফিংকে ‘প্রহসনমূলক’ দাবি, ফের মানববন্ধনে কুবি শিক্ষার্থীরাবগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৩, আহত ৫সদর উপজেলা গেটের সামনে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন দুই এমপিমরিয়মের মৃত্যু: গাজী নজরুল ও প্রথম স্ত্রীর রিমান্ড মঞ্জুর

ব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবি

ব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ, তদন্তের দাবি
ব্রাহ্মণবাড়িয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাংবাদিককে হেনস্তার অভিযোগ , তদন্তের দাবি
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২১, ২০২৬ ০৩:২৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালনের সময় অসদাচরণ, মোবাইল ফোন কেড়ে নেয়া ও প্রায় ৩০ মিনিট থানায় আটকে রাখার অভিযোগ করেছেন সাংবাদিক ইয়াসিন মাহমুদ। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার ইয়াসিন মাহমুদ ১৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, জেলা প্রশাসক ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি জানান, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে একটি মামলার তদন্তসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য জানতে তিনি থানায় যান। এ সময় তার সঙ্গে অসদাচরণ করা হয় এবং একপর্যায়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে প্রায় ৩০ মিনিট থানায় রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সময়ের থানার সিসিটিভি ফুটেজ, ডিউটি রোস্টার ও উপস্থিত কর্মকর্তা-সদস্যদের বক্তব্যসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ ও পর্যালোচনার অনুরোধ জানিয়েছেন ইয়াসিন মাহমুদ। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেয়ার আবেদনও করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই সোহেল মাহমুদ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।