দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হতে পারে বলেও জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার পর থেকে স্ত্রী মাকছুদা বেগমসহ শেরেবাংলা নগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন এমপি নজরুল।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। এমপি নজরুলকে গ্রেপ্তার দেখাতে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সোমবার সকাল থেকে সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সংসদের স্পিকারকে চিঠি দেয়া হচ্ছে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন। রিমান্ডের বিষয়েও তাদের জানানো হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রোববার সন্ধ্যায় রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের জানালা দিয়ে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান ভবনের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এরপর জিজ্ঞাসাবাদের জন্য এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে থানায় নেয়া হয়। পরে মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। আনুষ্ঠানিকতা শেষে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।