অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকার সাবেক জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্তকরণসূচক গুরুদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনের পর গত ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
যুবায়ের\মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।