ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) তাদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
শিক্ষার্থীদের ভাষ্য, দুধ খাওয়ার পর তাদের বমি বমি ভাব ও মাথা ঘোরা শুরু হয়। তবে দুধটি নষ্ট বা নিম্নমানের ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিভাবকেরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে ছিলেন। অসুস্থ শিক্ষার্থীদের দেখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ওসি ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
বালিয়াডাঙ্গী থানার ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের পর শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ এবং এর সঙ্গে কারও দায় আছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।