বগুড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
জাতীয় সংসদ সচিবালয়ের ১৬ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬-এর ১৮(৩)(গ) ধারা অনুযায়ী স্পিকার দুই সংসদ সদস্যকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।
সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী কাঠামো। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মনোনয়ন পাওয়ার পর এমপি মোশারফ হোসেন বলেন, বগুড়া বিশ্ববিদ্যালয়কে আধুনিক, মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তিনি দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।