কম্বোডিয়ার রাজধানী নমপেনে সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ১৯ সেপ্টেম্বর বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নমপেনের ডাংকর জেলার মউল ভিলেজের স্ট্রিট ০২বি-তে একটি বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন স্ক্যাম কার্যক্রমের সন্ধান পাওয়া যায়। এ সময় ছয়টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন ও কিছু জাল মার্কিন ডলার জব্দ করা হয়।
আটক নয় বাংলাদেশি ও জব্দ করা আলামত আরও তদন্ত ও আইনি ব্যবস্থার জন্য নমপেন মিউনিসিপাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়। পরে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত ও পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নমপেন মিউনিসিপাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।