দিনাজপুরের পার্বতীপুরের হরিরামপুর ইউনিয়নে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পাড়া-মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন, মাদকের সহজলভ্যতা রোধ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানানো হয়।
বুধবার সন্ধ্যায় খাগড়াবন্দ শাহগঞ্জের হাটে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দেরও সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।