রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশহাম উপসর্গে একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৩৬জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রীবঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা-ট্রলারকে গভীরে না যাওয়ার নির্দেশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরসিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলকমস্কোতে একসঙ্গে ১,৬০০ ড্রোন, নজিরবিহীন হামলায় নিহত ২ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পমেসিকে বার্সায় ফেরাতে জাভির চেষ্টা, কেন হয়নি জানালেন নিজেইচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়

টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়
টোয়াব নির্বাচনে কনশাস রিলায়েন্স ফোরাম এর জয়
সর্বশেষ উপলব্ধ: জুন ১৭, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর নির্বাচনে বড় জয় পেয়েছে কনশাস রিলায়েন্স ফোরাম। নির্বাচনে ১৬টি পদের মধ্যে ১৪টিতেই  জয় পেয়েছে মোহাম্মদ হানিফ নেতৃত্বাধীন এই প্যানেল।

মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈল প্রপাত মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোট শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বীটোয়াব অগ্রগামী ঐক্য জোটপ্যানেল থেকে একটি পদে জয়ী হন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. তামিম আহমেদ।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন মোহাম্মদ হানিফ। প্রথম সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ শাফাত উদ্দিন আহমেদ তমাল। সহ-সভাপতি- হয়েছেন মো. মঈনুল ইসলাম এবং সহ-সভাপতি- হয়েছেন জিয়াউর রহমান জাকির।

এছাড়া অর্থ সম্পাদক পদে জহির আহমেদ হেলাল, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক হিসেবে মো. ফিরোজুল ইসলাম, বাণিজ্য মেলা বিষয়ক পরিচালক হিসেবে মো. আবুল বাসেত বাবু এবং আইন বিষয়ক পরিচালক হিসেবে মো. রবিউল ইসলাম রবি নির্বাচিত হয়েছেন। 

নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪২৩ জন। এর মধ্যে ৪১০ জন সাধারণ ভোটার এবং ১৩ জন সহযোগী ভোটার। ভোটাধিকার প্রয়োগ করেন ৩৬৫ জন ভোটার। সাধারণ ভোটারদের নির্বাচিত ১৬ জন পরিচালকের মধ্য থেকে সহযোগী ভোটাররা সভাপতি নির্বাচন করেন।

নির্বাচন পর্যবেক্ষণে পর্যটন খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব), হোটেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), ট্যুরিস্ট গাইডস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন

নবনির্বাচিত নেতৃত্ব দেশের পর্যটন শিল্পের বিকাশ, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ এবং খাতের ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

উপমা/মি.

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।