লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে চার মাস ধরে চেষ্টা করেছিলেন তৎকালীন কোচ জাভি হার্নান্দেজ। মেসিও ফিরতে আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তার সিদ্ধান্তে সেই উদ্যোগ ভেস্তে যায় বলে জানিয়েছেন জাভি।
এক সাক্ষাৎকারে জাভি বলেন, মেসি তার ঘনিষ্ঠ বন্ধু এবং দুজনের নিয়মিত যোগাযোগ ছিল। ২০২২ বিশ্বকাপের পর মেসিকে ফেরাতে তিনি ও পুরো কোচিং স্টাফ প্রস্তুত ছিলেন। কিন্তু লাপোর্তা মেসিকে পুনরায় দলে নিতে চাননি।
জাভি বলেন, মেসি নিজেও অনেক আশা নিয়ে ছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটি বার্সেলোনার জন্য একটি স্বপ্নের অধ্যায় হতে পারত। তবে শেষ পর্যন্ত তা সম্ভব না হওয়ায় তিনি আফসোস করেন।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও জাভি জানান, ২০২৬ বিশ্বকাপ তার জন্য কঠিন হতে পারে। তার মতে, মেসি মনে করেন এখন সময় এসেছে এই অধ্যায়ের সমাপ্তি টানার। ইতোমধ্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন আর্জেন্টাইন তারকা।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।