শেরপুরের শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্সকে ১৫ হাজার এবং চঞ্চল এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা সারসহ চালক ও ক্রেতাদের আটক করে প্রশাসনকে খবর দিলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুই কৃষক ঝগড়ারচর বাজারের দুটি প্রতিষ্ঠান থেকে ১৫ ও ১০ বস্তা করে মোট ২৫ বস্তা ইউরিয়া সার কিনে বাড়ি ফিরছিলেন। সরকারি মূল্য প্রতি বস্তা এক হাজার ৩৫০ টাকা হলেও তারা এক হাজার ৪৫০ টাকা দরে সার কিনেছেন বলে জানানো হয়েছে।
পরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব-উল-আহসান ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।