রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ English
English
সর্বশেষ
আইফোনের লোভে অপ্রতিমকে হত্যা: পুলিশসংবিধান সংশোধন নিয়ে মতবিনিময় আজ, থাকছে না জামায়াত-এনসিপিএসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫অপ্রতিম হত্যার বিচার দ্রুত সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীরপারমাণবিক পরীক্ষার পর উত্তর কোরিয়ায় ১ হাজার ৩৯৯ ভূমিকম্পইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে: থাইল্যান্ডের বিআরএনচার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহারকোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজনদিনাজপুরে ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে ২০০ তালবীজ রোপণকুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্নজয়পুরহাটে কাবাডিতে সদর থানার দ্বিমুকুট, নারী-পুরুষ দুই বিভাগেই চ্যাম্পিয়নপাবনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুশ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানাদুর্গাপূজা ঘিরে সিরাজগঞ্জে পুলিশ-পূজা উদযাপন পরিষদের মতবিনিময়পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানসবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিমচট্টগ্রামে ককটেল বিস্ফোরণের ভিডিও ভাইরাল, পুলিশ বলছে ‘গুজব’নিখোঁজের পর ভারত সীমান্তে মিলল বাংলাদেশি কিশোরের মরদেহপাবনায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের মশাল মিছিলঅপ্রতিম হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধলংমার্চ নিয়ে ফেসবুক পোস্ট, জিএমপির কর্মকর্তা প্রত্যাহারযে ৩ অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ বছরের কারাদণ্ড ইনুর

কোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজন

কোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজন
কোরআন হাতে ৬২ শিক্ষার্থী, বীরগঞ্জে ব্যতিক্রমী আয়োজন
সর্বশেষ উপলব্ধ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন

আধুনিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ধর্মীয় মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে ক্যাডেট পিস স্কুলের ৬২ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বীরগঞ্জ শালবন মিলনায়তনে ক্যাডেট পিস স্কুল আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেয়া হয়। সময় কোরআন শিক্ষা, নৈতিকতা চরিত্র গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দিনাজপুর সরকারি কলেজ এবং রংপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। প্রধান আলোচক ছিলেন বীরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মো. জাহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন সমাজসেবক শিক্ষাবিদ শাহজাহান সিরাজ শিপন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা গ্রহণ, মাদক খারাপ সঙ্গ থেকে দূরে থাকা এবং দেশ সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান আলোচক কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ক্যাডেট পিস স্কুলের পরিচালক মাহবুব আল আজিজ, কনফেয়ার ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ, ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ (মিলন), প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বুলবুলসহ শিক্ষক, অভিভাবক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।