চট্টগ্রাম নগরের বাকলিয়ায় ককটেল বিস্ফোরণের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ‘গুজব’ বলে জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার কোথাও এমন কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে তারা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বহদ্দারহাট-নতুন ব্রিজ সড়কের লিজা কমিউনিটি ক্লাবসংলগ্ন কালামিয়া বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ হয়েছে বলে ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির দাবির সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বাকলিয়া থানা পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘বাকলিয়া থানার কোথাও কোনো ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি।’ সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করা স্থানসহ আশপাশে তল্লাশি চালিয়ে বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়া ঠেকাতে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের একাধিক টিম মাঠে তৎপর রয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।