কুমিল্লার কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার দ্রুততম সময়ে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিম হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে চার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচার যেভাবে দ্রুত হয়েছে, অপ্রতিম হত্যার বিচারও সেভাবে দ্রুত সম্পন্ন হবে বলে আশা করছেন। এ বিষয়ে পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধের পেছনে মাদকসহ বিভিন্ন কারণ থাকতে পারে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক, ক্রীড়া ও সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে। সমাজে সচেতনতা বাড়ানোর উদ্যোগও নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।